মধ্যপ্রাচ্যের জর্ডান নদীর পশ্চিম তীরে অবস্থিত ফিলিস্তিনে একাধিক অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ফিলিস্তিনিদের আটক ও গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
বুধবার (৬ মে) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বুধবার সকালে রামাল্লাহ শহরে চালানো অভিযানে চারজন ফিলিস্তিনিকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন মা ও তার মেয়েও রয়েছেন।
এদিকে আল জাজিরা জানায়, একই সময়ে নাবলুস শহরে আরও আটজনকে আটক করা হয়েছে। পাশাপাশি বেথলেহেমের বিভিন্ন এলাকা থেকে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন শিশু রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।