শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন

মেট গালায় ফ্যাশনের নতুন ইতিহাস, আলোচনায় বিয়ন্সে

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৪৫ Time View

সম্প্রতি বিশ্বের অন্যতম গ্ল্যামারাস ফ্যাশন ইভেন্ট মেট গালা অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট-এ আয়োজিত এই অনুষ্ঠানে বিনোদন, খেলাধুলা ও ফ্যাশন জগতের তারকারা রেড কার্পেটে উপস্থিত হয়ে ফ্যাশনকে নতুন উচ্চতায় নিয়ে যান।

এবারের আয়োজনে তহবিল সংগ্রহের ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়ে। মোট ৪২ মিলিয়ন ডলার সংগ্রহ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠানে ফিরে এসে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সহ-সভাপতি বিয়ন্সে। রত্নখচিত কঙ্কাল নকশার গাউন ও পালকের কোটে তার উপস্থিতি ছিল সবচেয়ে আলোচিত।

অনুষ্ঠানের সূচনা করেন টেনিস তারকা ভেনাস উইলিয়ামস এবং অভিনেত্রী নিকোল কিডম্যান।

এছাড়া সংগীত জগতের তারকা ম্যাডোনা, শের, স্টিভি নিক্স, সাবরিনা কার্পেন্টার, ডোজা ক্যাট, টাইলা, রিহানা ও এএসএপি রকির মতো তারকারাও উপস্থিত ছিলেন।

এবারের মেট গালায় শুধু ফ্যাশন নয়, শিল্পকর্মও বিশেষভাবে স্থান পায়। ভিনসেন্ট ভ্যান গঘের বিখ্যাত চিত্রকর্ম ‘আইরিস’-এর পাশে সেন্ট লরঁ-এর ডিজাইন করা পোশাক প্রদর্শিত হয়, যা শিল্প ও ফ্যাশনের এক অনন্য মেলবন্ধন তৈরি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com