দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে দুজন, আর বাকি পাঁচজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
বুধবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সারা দেশে নতুন করে আরও ১ হাজার ৬৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৮ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৯৯ জন।
এছাড়া এ সময়ের মধ্যে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৪৪ হাজার ২৬০ জনে পৌঁছেছে। আক্রান্তদের মধ্যে ৩০ হাজার ৮৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ২২৩ জন।