শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

হামের টিকাসহ ১০ ধরনের ভ্যাকসিন দেশে পৌঁছেছে : স্বাস্থ্যমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১০ Time View

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ লাখ ডোজ হামের টিকা দেশে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি নিজে উপস্থিত থেকে টিকার এই চালান গ্রহণ করেন।

বুধবার (৬ মে) বেলা পৌনে ১২টার দিকে বিমানবন্দরে হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ ১০ ধরনের টিকার নতুন চালান পৌঁছায়। পরে স্বাস্থ্যমন্ত্রী জানান, এসব টিকা নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি চলমান সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, সম্প্রতি হামের প্রকোপ বাড়ায় জরুরি ভিত্তিতে এই টিকা আনা হয়েছে। নিয়মিত কর্মসূচিতে ব্যবহারের কারণে কিছু টিকার স্টকে ঘাটতি তৈরি হয়েছিল, যা এই চালানের মাধ্যমে পূরণ হবে। চালানে বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি ও টাইফয়েড টিকাও রয়েছে।

চালান গ্রহণ শেষে মন্ত্রী জানান, আগামী দিনে টিকার কোনো সংকট থাকবে না বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, মাত্র ২৪ দিনের মধ্যে এই টিকা দেশে আনা সম্ভব হয়েছে, যা সরকারের একটি বড় সাফল্য।

এছাড়া তিনি আরও জানান, আগামী ১০ মে’র মধ্যে হামসহ মোট ১০ ধরনের প্রায় ১ কোটি ৮ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com