শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন

বিচ্ছেদের পর একসঙ্গে বিয়ের আসরে নাগা চৈতন্য–সামান্থা

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৪৩ Time View

বিচ্ছেদের প্রায় পাঁচ বছর পর আবারও একই অনুষ্ঠানে দেখা গেল প্রাক্তন দক্ষিণী তারকা দম্পতি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু-কে।

জানা যায়, হায়দরাবাদে প্রযোজক সুনীল নারাংয়ের মেয়ে সিমরনের বিয়ের আসরে একসঙ্গে উপস্থিত ছিলেন তারা। অনুষ্ঠানে দক্ষিণী সিনেমার একাধিক তারকাও অংশ নেন।

তবে এবার তারা আলাদা আলাদা জীবনসঙ্গীর সঙ্গে উপস্থিত হন। নাগা চৈতন্যকে দেখা যায় তার স্ত্রী শোভিতা ধুলিপালা-এর সঙ্গে, আর সামান্থা উপস্থিত ছিলেন পরিচালক রাজ নিদিমোরু-এর সঙ্গে।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, একই অনুষ্ঠানে থাকলেও তারা একে অপরকে এড়িয়ে স্বাভাবিকভাবেই সময় কাটান এবং আলাদা আলাদাভাবে অতিথিদের সঙ্গে মিশে থাকেন।

উল্লেখ্য, ২০২১ সালে নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ২০২৪ সালের ডিসেম্বরে শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন নাগা চৈতন্য। অন্যদিকে, ২০২৫ সালের ডিসেম্বরে কোয়েম্বাটুরের লিঙ্গ ভৈরবী মন্দিরে ঘরোয়া আয়োজনে রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সামান্থা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com