শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন

পাপারাজ্জিদের ভিড়ে বিরক্ত রণবীর–আলিয়া

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৪০ Time View

বলিউড অভিনেতা রণবীর কাপুর সম্প্রতি মুম্বাইয়ে একটি সিনেমার প্রিমিয়ারে পাপারাজ্জিদের সঙ্গে বিরক্তি প্রকাশ করেন।

জানা যায়, মা নীতু কাপুর এবং বোন রিদ্ধিমা কাপুর সাহনি অভিনীত ‘দাদি কি শাদি’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন রণবীর ও তার স্ত্রী আলিয়া ভাট।

অনুষ্ঠানে গাড়ি থেকে নামার পরপরই তাদের ঘিরে ধরেন আলোকচিত্রী ও ভক্তরা। অতিরিক্ত ভিড়ের কারণে কিছু সময় দাঁড়াতেও সমস্যায় পড়েন তারা। এ সময় ভালো ছবি তোলার জন্য অনেকেই খুব কাছ থেকে ক্যামেরা ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে।

পরিস্থিতিতে বিরক্ত হয়ে রণবীর কাপুর পাপারাজ্জিদের উদ্দেশে বলেন, ভালো ছবি তুলতে চাইলে একটু সরে দাঁড়াতে, তারা ভেতরে গিয়ে দাঁড়াবেন, তখন সবাই ঠিকভাবে ছবি নিতে পারবেন।

এই ঘটনার ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়। পরে অবশ্য রণবীর ও আলিয়া ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com