হরমুজ প্রণালীতে একটি ফরাসি মালবাহী জাহাজ হামলার শিকার হয়েছে। এতে বেশ কয়েকজন নাবিক আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (৬ মে) সংশ্লিষ্ট শিপিং সংস্থার বরাতে সিএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ফরাসি শিপিং প্রতিষ্ঠান সিএমএ সিজিএম এক বিবৃতিতে জানিয়েছে, ‘সিএমএ সান আন্তোনিও’ নামের জাহাজটি হরমুজ প্রণালী অতিক্রমের সময় একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। হামলার পর আহত নাবিকদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে সমুদ্রপথের নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানায়, একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার খবর তারা পেয়েছে, তবে শুরুতে জাহাজটির নাম প্রকাশ করা হয়নি।