মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

মাছ ধরতে গিয়ে দুর্গন্ধযুক্ত ব্যাগে মিলল বৃষ্টির মরদেহ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩৯ Time View

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে হিলসবরো কাউন্টি শেরিফ। শুক্রবার (১ মে) ফ্লোরিডা পুলিশ তার ভাইকে ফোন করে লাশ শনাক্তের তথ্য জানায়।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, সেন্ট পিটার্সবার্গের উত্তর উপকূলে মাছ ধরার সময় এক জেলের কায়াকের কাছে একটি দুর্গন্ধযুক্ত কালো ব্যাগ পাওয়া যায়। পরে ওই ব্যাগ থেকে উদ্ধার হওয়া মরদেহটি বৃষ্টির বলে প্রাথমিকভাবে ধারণা করা হয় এবং পরবর্তীতে ডিএনএ ও দাঁতের পরীক্ষায় পরিচয় নিশ্চিত করা হয়।

এদিকে একটি ফৌজদারি মামলার হলফনামায় বলা হয়েছে, ২৬ এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের দক্ষিণ পাশে একটি খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। সেখানে পাওয়া পোশাকের সঙ্গে সিসিটিভি ফুটেজে শেষবার নাহিদা বৃষ্টিকে যে পোশাকে দেখা গিয়েছিল তার মিল রয়েছে বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।

বৃষ্টি ও একই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন গত ১৬ এপ্রিল নিখোঁজ হন। ২৪ এপ্রিল টাম্পা বে এলাকায় একটি সেতুর কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে পুলিশ।

তদন্তে লিমনকে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাতে হত্যা করা হয়েছে বলে আদালতে দাখিল করা নথিতে উল্লেখ করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিয়ামি কনস্যুলেট মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com