বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

‘বড় ছেলে’র আবহে আসছে নতুন নাটক ‘ছোট ছেলে’

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View

নয় বছর আগে ‘বড় ছেলে’ নাটক দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। অপূর্ব ও মেহজাবীন চৌধুরী অভিনীত সেই নাটকে মধ্যবিত্ত পরিবারের বড় সন্তানের দায়িত্ব, ত্যাগ ও ভালোবাসার টানাপোড়েনের গল্প দর্শকদের আবেগে ছুঁয়ে গিয়েছিল।

এবার একই ধরনের পারিবারিক আবেগ ও সম্পর্কের গল্প নিয়ে আসছে নতুন নাটক ‘ছোট ছেলে’। তবে এই নাটকে দেখা যাবে নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের। মেজবা উদ্দিন সুমনের গল্পে নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজিব।

নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। তাদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সাহেদ শরীফ খান, ঝুনা চৌধুরীসহ আরও অনেকে।

‘ছোট ছেলে’ প্রসঙ্গে আরশ খান বলেন, “এটি একটি আবেগঘন পারিবারিক গল্প। নাটকের বেশ কিছু মুহূর্ত দর্শকদের নিজেদের জীবনের সঙ্গে মেলাতে সাহায্য করবে।”

অন্যদিকে সুনেরাহ বিনতে কামাল বলেন, “আমি সবসময় গল্প ও চরিত্রকে প্রাধান্য দিয়ে কাজ করার চেষ্টা করি। ‘ছোট ছেলে’র গল্প, চরিত্র এবং পুরো টিমের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। নতুন একটি প্ল্যাটফর্মের প্রথম প্রযোজনার অংশ হতে পেরে ভালো লাগছে।”

সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) নতুন ইউটিউব প্ল্যাটফর্ম সান ড্রামা-তে মুক্তি পাবে নাটকটি। এই নাটকের মাধ্যমেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে প্রযোজনা প্রতিষ্ঠান সান মাল্টিমিডিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com