গৃহস্থালিতে ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা।
রোববার (২ আগস্ট) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্ট মাসের জন্য নির্ধারিত নতুন মূল্য রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে।