বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

বিদ্যুতের বাড়তি বিল নিয়ে ভোগান্তি? সমাধানের উপায় জানালেন তথ্য উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২২ Time View

বিদ্যুৎ ও জ্বালানির অতিরিক্ত বিল সংক্রান্ত অভিযোগ থাকলে তা নির্দিষ্ট তথ্য-প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৪ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, শুধু সাধারণ অভিযোগ না করে কোথায়, কী ধরনের সমস্যা হয়েছে তা উল্লেখ করে লিখিতভাবে জানাতে হবে। সংশ্লিষ্ট দপ্তর অভিযোগ গ্রহণ না করলে বা সমাধান না হলে সেই বিষয়টিও জানাতে হবে।

তিনি জানান, অতিরিক্ত বিল নিয়ে এর আগেও কিছু অভিযোগ পাওয়া গেছে এবং যাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, নাগরিকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যাচাইয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জ্বালানি মন্ত্রণালয় কাজ করছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com