বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

‘বিগ বস ২০’-তে দেখা যেতে পারে বাঙালিকন্যা মৌনী রায়কে

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২ Time View

শুরু হতে যাচ্ছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ২০তম সিজন। আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে নতুন এই মৌসুমের। তবে এখনো প্রতিযোগীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি নির্মাতা সংস্থা।

এরই মধ্যে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারের সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় রয়েছেন ‘নাগিন’খ্যাত বাঙালিকন্যা ও অভিনেত্রী মৌনী রায়।

প্রতিবেদন অনুযায়ী, ‘বিগ বস’-এর নির্মাতারা মৌনী রায়কে অনুষ্ঠানে যুক্ত করতে আগ্রহী। এ জন্য তাকে মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে শেষ পর্যন্ত মৌনী এই প্রস্তাব গ্রহণ করবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

মৌনী রায় ‘বিগ বস’-এ অংশ নিতে পারেন—এমন খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অনেক নেটিজেনের মতে, মৌনী শো-তে যোগ দিলে এবারের আসর আরও জমজমাট হয়ে উঠতে পারে।

এদিকে এবারের সিজনেও ‘বিগ বস’-এর সঞ্চালকের দায়িত্বে থাকছেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান। সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় মৌনী রায়ের পাশাপাশি মাহি ভিজ, গীতা বসরা, সুনীল পাল ও শোয়িক চক্রবর্তীর নামও শোনা যাচ্ছে।

এ ছাড়া এলনাজ নোরৌজি ও মেরি কমের সঙ্গেও নির্মাতারা যোগাযোগ করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে চূড়ান্ত প্রতিযোগীদের তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত এসব নামকে সম্ভাব্য হিসেবেই ধরা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com