শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

ব্যাচেলর পয়েন্ট’-এ এবার রাফসান-সুনেহরার চমক

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন চ্যাপ্টার ঘিরে দর্শকদের আগ্রহের কমতি নেই। নির্মাতা কাজল আরেফিন অমি এবার দর্শকদের জন্য নিয়ে এসেছেন নতুন চমক। পঞ্চম সিজনের ১৪তম চ্যাপ্টারে অতিথি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান (রাফসান দ্য ছোট ভাই) ও অভিনেত্রী সুনেহরা তাসনিমকে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টায় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাবে নতুন এই চ্যাপ্টার। তবে রাফসান ও সুনেহরা কোন চরিত্রে অভিনয় করছেন, তা এখনো গোপন রেখেছেন নির্মাতারা। ফলে তাদের উপস্থিতি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

সম্প্রতি কিছুদিন বিরতির পর ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ১৩তম চ্যাপ্টার প্রকাশিত হয়। চ্যাপ্টারটি দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার পর নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা অমি।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর আগের সিজনগুলোতে জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, অর্চিতা স্পর্শিয়া, চাষী আলম, মারজুক রাসেল ও শামীম হাসান সরকারসহ আরও অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী অভিনয় করেছেন।

ধারাবাহিকটি বঙ্গের পাশাপাশি চ্যানেল আইয়ের পর্দায় এবং ইউটিউবে বুম ফিল্মসের চ্যানেলেও প্রচারিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com