বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

গুরুতর চোটে বিশ্বকাপ ও মৌসুম থেকে ছিটকে গেলেন জাভি সিমন্স

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৬ Time View

নেদারল্যান্ডসের তরুণ মিডফিল্ডার জাভি সিমন্স গুরুতর হাঁটুর চোটে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন। এর ফলে তিনি আসন্ন ফুটবল বিশ্বকাপসহ ২০২৫-২৬ মৌসুমেও খেলতে পারবেন না।

রোববার (২৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় ২৩ বছর বয়সী এই ফুটবলার বলেন, কখনো কখনো জীবন খুব নিষ্ঠুর হয়, আর এখন তিনি সেই বাস্তবতার মুখোমুখি হয়েছেন। হঠাৎ করেই তার মৌসুম শেষ হয়ে গেছে বলে তিনি জানান।

ম্যাচ চলাকালীন উলভসের ডিফেন্ডার হুগো বুয়েনোর সঙ্গে সংঘর্ষের সময় তিনি মাটিতে পড়ে যান এবং হাঁটু চেপে ধরে তীব্র যন্ত্রণায় কাতরাতে থাকেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে আবার মাঠে ফেরানো হলেও কিছুক্ষণ পরই স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।

পরবর্তী পরীক্ষায় তার ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। চিকিৎসকদের মতে, সুস্থ হয়ে মাঠে ফিরতে তার প্রায় ১২ মাস সময় লাগতে পারে।

বার্সেলোনার লা মাসিয়া ও প্যারিস সেন্ট জার্মেইর একাডেমিতে বেড়ে ওঠা সিমন্স ২০২২ সালের কাতার বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে নেদারল্যান্ডস জাতীয় দলে অভিষেক করেন। এরপর কোচ রোনাল্ড কোম্যানের অধীনে তিনি নিয়মিত খেলোয়াড় হিসেবে জায়গা করে নেন। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৩৪ ম্যাচে ৬টি গোল করেছেন তিনি।

তার এই দীর্ঘমেয়াদি ইনজুরি নেদারল্যান্ডস দলের বিশ্বকাপ পরিকল্পনায় বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com