বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

মাঠেই লুটিয়ে পড়ে মৃত্যু নাইজেরিয়ার সাবেক স্ট্রাইকার এনেরামোর

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১১ Time View

নাইজেরিয়ায় এক প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে হৃদয়বিদারক এক ঘটনার জন্ম হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) খেলার মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন দেশটির সাবেক স্ট্রাইকার মাইকেল এনেরামো। দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নাইজেরিয়ার কাদুনায় অনুষ্ঠিত এই ম্যাচের ঘটনায় নাইজেরিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ) জানায়, কার্ডিয়াক অ্যারেস্টের কারণে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

জাতীয় দলের হয়ে ২০০৯ থেকে ২০১০ সালের মধ্যে ১০টি ম্যাচ খেলেছিলেন এনেরামো। ক্লাব ক্যারিয়ারে তিনি তিউনিসিয়া, আলজেরিয়া, সৌদি আরব ও তুরস্কের বিভিন্ন দলে খেলেছেন। তুরস্কের শীর্ষ ক্লাব বেসিকতাস তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

যদিও ২০১০ ফিফা বিশ্বকাপ-এর চূড়ান্ত দলে জায়গা পাননি তিনি, তবুও নাইজেরিয়ার ফুটবলে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com