শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন

জুলাই থেকে বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা পাবেন শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩৮ Time View

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস, ব্যাগ ও জুতা বিতরণ কর্মসূচি চালু করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি জানান, আগামী জুলাই থেকে পাইলট প্রকল্প হিসেবে এই কর্মসূচি শুরু হবে। প্রাথমিকভাবে প্রতি উপজেলায় দুটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সুবিধার আওতায় আসবে। পর্যায়ক্রমে এটি দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রসারণ করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, বিশেষজ্ঞদের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ড্রেস ও ব্যাগের নকশা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। প্রথম ধাপে প্রায় এক লাখ শিক্ষার্থীর জন্য পোশাক, ব্যাগ ও জুতা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে বিজিএমইএ।

তিনি আরও জানান, সরকার ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ভবিষ্যতে এটি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

সভায় উপস্থিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের অনেক ব্যবসায়ী এ উদ্যোগে আগ্রহ দেখিয়েছেন। চলতি বছর পাইলট আকারে শুরু হলেও আগামী অর্থবছরে এটি বড় পরিসরে চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, পুরো দেশের শিক্ষার্থীদের জন্য একই রঙ ও নকশার ড্রেস, ব্যাগ ও জুতা দেওয়া হবে, যাতে শিক্ষাঙ্গনে সমতা ও শৃঙ্খলার বার্তা প্রতিষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাথমিক শিক্ষার্থীরা ইতোমধ্যে বিনামূল্যে বই ও মিড-ডে মিল পাচ্ছে। নতুন এই উদ্যোগের ফলে তাদের শিক্ষা গ্রহণের ব্যয় আরও কমে আসবে এবং কোনো পরিবারকেই সন্তানের প্রাথমিক শিক্ষার জন্য বাড়তি অর্থ ব্যয় করতে হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com