যুদ্ধবিরতির তোয়াক্কা না করে ইসরায়েলি বাহিনী আবারও লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা ও বোমা নিক্ষেপ শুরু করেছে।
বুধবার (২৯ এপ্রিল) ভোরের দিকে দেশটির হানিন শহরে ব্যাপক হামলা চালানো হয়। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, এই হামলায় শহরের বেশ কয়েকটি আবাসিক ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
এর আগে, লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও জাতীয় কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাতে নাকুরা শহরেও ইসরায়েলি বাহিনী সারা রাত ধরে বোমা হামলা চালায়। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।