শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

বাংলাদেশ-ভারতে একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে বুবলীর ‘ফ্ল্যাশব্যাক’

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩৩ Time View

প্রায় দুই বছর পর মুক্তি পেতে যাচ্ছে শবনম বুবলী অভিনীত টালিউড সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’। দুই বছর আগে ছবিটির শুটিং সম্পন্ন হলেও দেশের পরিস্থিতি ও বিভিন্ন জটিলতার কারণে তখন মুক্তি দেওয়া সম্ভব হয়নি।

জানা গেছে, আগামী মে মাসে সিনেমাটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে একসঙ্গে মুক্তির পরিকল্পনা রয়েছে।

নির্মাতা সূত্রে জানা যায়, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর সিনেমাটির মুক্তির চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার পর খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

উল্লেখ্য, ২০২৪ সালে প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করেন জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী শবনম বুবলী। সে সময়ই ছবিটির ফার্স্টলুক প্রকাশ করা হয়। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা-অভিনেতা কৌশিক গাঙ্গুলি এবং অভিনেতা সৌরভ দাস।

ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাশার নির্ঝর। প্রযোজনায় রয়েছে ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com