বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

চিকিৎসায় অগ্রগতি, স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৬৫ Time View

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন বলে জানিয়েছেন তার স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে ছড়িয়ে পড়া গুজবকে তিনি ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেন। আফরোজা আব্বাস জানান, আগের তুলনায় মির্জা আব্বাস অনেকটাই সুস্থ এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। শিগগিরই তাকে নিয়ে দেশে ফেরার আশা প্রকাশ করেন তিনি।

এর আগে ১০ এপ্রিল তার ব্যক্তিগত সহকারী জানান, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থায় উন্নতি হয়েছে এবং তিনি ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন। পরবর্তীতে ১৪ এপ্রিল উন্নত ফিজিওথেরাপি চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।

গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পর বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে।

পরিবারের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com