মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

ইরানকে পরমাণু শক্তি হতে না দেওয়ার বার্তা ট্রাম্প-চার্লসের ঐকমত্য

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৭ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান কখনোই যেন পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে—এ বিষয়ে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসও তার সঙ্গে একমত হয়েছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) যুক্তরাষ্ট্রে সফররত রাজা তৃতীয় চার্লসের সম্মানে আয়োজিত নৈশভোজে ইরান ইস্যুতে কঠোর অবস্থান তুলে ধরেন ট্রাম্প। তিনি ইরানকে ‘বৈরিপক্ষ’ হিসেবে উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সরাসরি সামরিকভাবে এই ধরনের শক্তিকে মোকাবিলা করতে সক্ষম হয়েছে এবং ভবিষ্যতেও তাদের হাতে পরমাণু অস্ত্র পৌঁছাতে দেওয়া হবে না।

ট্রাম্প আরও দাবি করেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তার অবস্থানের সঙ্গে রাজা তৃতীয় চার্লসও একমত পোষণ করেছেন।

এদিকে, প্রায় ৩৫ বছর পর ব্রিটিশ রাজপরিবারের কোনো সদস্য হিসেবে রাজা তৃতীয় চার্লস যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভাষণ দিয়েছেন। তার এই ভাষণকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com