মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও জাপানের একটি জাহাজ হরমুজ প্রণালি নিরাপদে অতিক্রম করে নিজ দেশের পথে যাত্রা অব্যাহত রেখেছে।
বুধবার (২৯ এপ্রিল) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক পোস্টে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, সাম্প্রতিক সময়ে এই জলপথে চাপ ও অনিশ্চয়তা বেড়ে যাওয়ার পর হাতে গোনা কয়েকটি জাহাজই সফলভাবে এ পথ ব্যবহার করতে পেরেছে। তার মধ্যে জাপানের এই জাহাজটি রয়েছে। বিষয়টিকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। জাহাজটিতে জাপানের তিনজন ক্রু সদস্য রয়েছেন।
এছাড়া মন্ত্রণালয়টি ইরানকে আবারও আহ্বান জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই নৌপথে জাপানি জাহাজসহ সব ধরনের আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ যেন কোনো বাধা ছাড়াই নিরাপদে চলাচল করতে পারে তা নিশ্চিত করার জন্য।