সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

চট্টগ্রাম বন্দরে এলপিজিবাহী দুই জাহাজ, পথে আরও একটি

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৩ Time View

চট্টগ্রাম বন্দরে এলপিজি ও এলএনজিবাহী একাধিক জাহাজের আগমন অব্যাহত রয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় সরকার বিভিন্ন দেশ থেকে জ্বালানি আমদানি জোরদার করেছে।

রোববার (১২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, শনিবার রাতে মালয়েশিয়া থেকে ‘ডিএল লিলি’ এবং ভারত থেকে ‘গ্যাস ক্যারেজ’ নামের দুটি এলপিজিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। জাহাজ দুটি বর্তমানে চার্লি ও ব্রাভো পয়েন্টে অবস্থান করছে।

এছাড়া রোববার যুক্তরাষ্ট্র থেকে এলএনজি বহনকারী ‘কংটং’ নামের একটি জাহাজ আসার কথা রয়েছে। আগামীকাল মালয়েশিয়া থেকে ‘পল’ নামের আরেকটি এলপিজি জাহাজ পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে ১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে এলএনজি বহনকারী ‘মারান গ্যাস হাইড্রা’ এবং ১৮ এপ্রিল ‘লবিটো’ নামের আরও একটি জাহাজ দেশে পৌঁছাবে বলে জানা গেছে।

জ্বালানি খাতে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলায় সরকার নিয়মিতভাবে বিভিন্ন দেশ থেকে এলপিজি ও এলএনজি আমদানি অব্যাহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com