শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

চোট কাটিয়ে ফিরেই জোড়া গোল রোনালদোর

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৪ Time View

চোট কাটিয়ে দলে ফিরেই খেলার মাঠে ঝড় তুলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল নাজমার বিপক্ষে আল নাসরকে ৫-২ ব্যবধানে জয় এনে দিয়েছেন তিনি, যেখানে নিজের জোড়া গোলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৮৩ মিনিট খেলে রোনালদো তার ক্যারিয়ারের মোট ৯৬৭তম গোল পূর্ণ করেছেন। এটি তাকে ঐতিহাসিক ১০০০ গোলের মাইলফলকের আরও এক ধাপ কাছে নিয়ে গিয়েছে।

রোনালদোর পাশাপাশি ম্যাচের ‍দুই অর্ধে দুটি গোল করেছেন সাদিও মান। বাকী একটি গোল এসেছে আব্দুল্লাহ আল হামদানের কাছ থেকে। এই জয়ে আল নাসর বড় ব্যবধানে জয় নিশ্চিত করে।

এ জয়ের মাধ্যমে বিশ্বকাপের আগে পর্তুগাল দলকে দুশ্চিন্তা মুক্ত করেছেন পর্তুগিজ মহাতারকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com