সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

ফের প্রতারণা মামলায় গ্রেফতার তৌহিদ আফ্রিদি

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১ Time View

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত পুলিশের আবেদনের পর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম।

মামলার তদন্ত কর্মকর্তা আদালতে জানান, তদন্তের সময় এক সন্দেহভাজনের জিজ্ঞাসাবাদে তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন।

পরে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে গত বছরের ২৪ আগস্ট বরিশাল থেকে গ্রেফতার করে সিআইডি। এরপর তাকে একাধিক মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তার বিরুদ্ধে হত্যা মামলাসহ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com