বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

ঈদুল আজহায় হাম পরিস্থিতি উদ্বেগজনক, এক সপ্তাহে ৫৭ শিশুর মৃত্যু

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ২৬ Time View

ঈদুল আজহার ছুটিকালে দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত এক সপ্তাহে হামের উপসর্গ ও জটিলতায় ৫৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৭ হাজার ১২৭ জন শিশু। ফলে প্রায় সাড়ে তিন হাজার পরিবারকে হাসপাতালে থেকেই ঈদের সময় কাটাতে হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে চিকিৎসা নিয়েছে ১ হাজার ৩২৪ জন, হাসপাতালে ভর্তি হয়েছে ৭৯১ জন এবং ৫৩ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছে।

চলতি বছরের শুরু থেকেই দেশে হামের সংক্রমণ বাড়তে থাকে। গত ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত হামের উপসর্গ ও সংশ্লিষ্ট জটিলতায় মোট ৫৮৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৯৩৬ জনে, যার মধ্যে ৫৬ হাজার ৮৮৬ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৪৯ জনের।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে হামের সবচেয়ে বড় জটিলতা হচ্ছে নিউমোনিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com