সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

ব্রাজিলে সমালোচনার কেন্দ্রে আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২ Time View

মরক্কোর বিপক্ষে ড্র করার পর থেকেই চাপে রয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। উত্তর আমেরিকার প্রতিপক্ষের বিপক্ষেও প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন ব্রাজিলের সমর্থকরা।

নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে হার এড়ালেও ব্রাজিলের সামগ্রিক পারফরম্যান্স ছিল হতাশাজনক। বিশেষ করে প্রথমার্ধে দলের নিষ্প্রভ খেলায় ভক্ত ও বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সমালোচনার কেন্দ্রে রয়েছেন রাইট ব্যাক রজার ইবানেজ, মিডফিল্ডার লুকাস পাকেতা, স্ট্রাইকার ইগর জেসুস এবং ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো। পাশাপাশি শুরুর একাদশ নির্বাচন ও কৌশলগত সিদ্ধান্তের জন্যও সমালোচিত হচ্ছেন আনচেলত্তি।

বিশ্লেষক মাউরো বেতিং বলেন, দলের এমন পারফরম্যান্সের দায় অনেকটাই কোচের সিদ্ধান্তের ওপর বর্তায়। গ্লোবোর কলামিস্ট কার্লোস এদুয়ার্দো মানসুরের মতে, ব্রাজিলকে মাঠে বিচ্ছিন্ন ও অগোছালো মনে হয়েছে, আর রক্ষণভাগেও ছিল সমন্বয়ের অভাব।

সাবেক মিডফিল্ডার ফেলিপে মেলোও আনচেলত্তির একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, কয়েকজন খেলোয়াড়কে শুরুর একাদশে রাখা উচিত হয়নি।

ইএসপিএনের বিশ্লেষক উবিরাতান লেয়াল আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির উদাহরণ টেনে দ্রুত পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে ফাবিও ফ্রাঙ্কা মন্তব্য করেছেন, ২০১৪ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ৭-১ ব্যবধানে হারের পর এটি ব্রাজিলের সবচেয়ে বাজে প্রথমার্ধগুলোর একটি।

দেশজুড়ে সমালোচনার ঝড় উঠলেও ব্রাজিলের লক্ষ্য একই—২৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com