বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মদিবস

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ২৪ Time View

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে দাফতরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১ জুন ) সকাল সোয়া ৯টায় তিনি সচিবালয়ে পৌঁছে দিনের কর্মসূচিতে অংশ নেন।

প্রেস উইং সূত্রে জানা গেছে, দিনের শুরুতে খুলনা সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম ও নীতিগত বিষয় নিয়ে আলোচনা করার কথা রয়েছে।

এছাড়া দুপুরে দেশের ওষুধশিল্পের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দিনের শেষভাগে আরও কয়েকটি সৌজন্য সাক্ষাৎ ও পৃথক বৈঠকের কর্মসূচি রয়েছে।

প্রধানমন্ত্রীর দিনের সব আনুষ্ঠানিক কর্মসূচি সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রেস উইং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com