সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

লাল গাড়ি পেয়ে মাকে উৎসর্গ করতে চান হৃদয়

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১ Time View

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ‘মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার’ (এমভিপি) নির্বাচিত হয়ে চেরি ব্র্যান্ডের একটি লাল গাড়ি পুরস্কার হিসেবে পেয়েছেন টাইগার ব্যাটার তাওহিদ হৃদয়।

পুরস্কার পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গাড়ির সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে হৃদয় লেখেন, “মা, তোমার জন্য একটা গাড়ি কেনার নিয়ত করেছিলাম, তার কয়েক দিনের মধ্যেই পেয়ে গেলাম! অদ্ভুত না?” তার এই আবেগঘন পোস্টটি দ্রুতই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়।

জানা গেছে, ক্যান্সার আক্রান্ত মায়ের জন্য এই লাল রঙের গাড়িটি উপহার হিসেবে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন হৃদয়।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ ফর্মে ছিলেন এই ব্যাটার। তিন ম্যাচে মোট ১৫৪ রান করেন তিনি। প্রথম ম্যাচে ৩১, দ্বিতীয় ম্যাচে ৪০ এবং শেষ ম্যাচে ৮৩ রানের ইনিংস খেলেন হৃদয়।

সব মিলিয়ে ৭৭ গড় ও ১৫৪ রানের পারফরম্যান্সে সিরিজের সেরা ‘মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার’ নির্বাচিত হন তাওহিদ হৃদয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com