শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

ব্রাজিল কি জিতবে? অপ্টা বলছে সম্ভাবনা ৫৭.৭%!

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১ Time View

২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বের এক গুরুত্বপূর্ণ ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। বিশ্লেষকদের ধারণা, গ্রুপ ‘সি’-তে শীর্ষে থাকার দৌড়ে এগিয়ে থাকবে ব্রাজিলই।

স্ট্যাটস প্রোভাইডার অপ্টা অ্যানালিস্টের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ শতাংশ। অন্যদিকে মরক্কোর জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৮.৮ শতাংশ, আর ড্র হওয়ার সম্ভাবনা ২৩.৫ শতাংশ।

ব্রাজিল বর্তমানে তাদের ‘হেক্সা মিশন’ অর্থাৎ ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে নামছে। ২০০২ সালের পর থেকে আর বিশ্বকাপ জিততে পারেনি সেলেসাওরা, তবে এবার শিরোপা পুনরুদ্ধারের প্রত্যাশা নিয়েই তারা প্রস্তুত।

অন্যদিকে মরক্কো এখন আর শুধু ‘আন্ডারডগ’ নয়। সাম্প্রতিক বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে তারা নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। ফলে শক্তির ব্যবধানে এগিয়ে থাকলেও ব্রাজিলের জন্য ম্যাচটি সহজ হবে না বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

ব্রাজিলের সম্ভাব্য স্কোয়াডে রয়েছেন: অ্যালিসন বেকার, গ্যাব্রিয়েল মাগালাইস, মার্কিনিয়োস, অ্যালেক্স স্যান্ড্রো, ড্যানিলো, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা, রাফিনিয়া, ইগর থিয়াগো এবং ভিনিসিয়ুস জুনিয়র।

মরক্কোর সম্ভাব্য স্কোয়াড: ইয়াসিন বাউনু, ইসা দিওপ, আশরাফ হাকিমি, চাদি রিয়াদ, ইউসেফ বেলাম্মারি, নাবিল এল আয়নাউই, সোফিয়ান আমরাবাত, ব্রাহিম দিয়াজ, আজেদিন ওনাহি, বিলাল এল খান্নুস এবং ইসমাইল সাইবারী।

উল্লেখ্য, আগামীকাল রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ব্রাজিলের সম্ভাবনা ৬৫.৮৫ শতাংশ, যেখানে মরক্কোর সম্ভাবনা ২৩.১৪ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com