বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

নয়াদিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৯ Time View

ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় আরও কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (৩ জুন) বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, আহতদের মধ্যে তিনজনকে সাকেত এলাকার ম্যাক্স হাসপাতালে এবং বাকি দুজনকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে এবং হাইকমিশন নিয়মিতভাবে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর রাখছে।

হাইকমিশন জানিয়েছে, তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও আহতদের প্রতি সহানুভূতি জানানো হয়েছে, পাশাপাশি দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

এছাড়া, উদ্ধার ও জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রশংসাও করেছে বাংলাদেশ হাইকমিশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com