মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত মেক্সিকো ও পর্তুগালের প্রীতি ফুটবল ম্যাচ শুরুর আগে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামে একজন দর্শক মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনাটি ঘটেছে ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়াম-এ, যা সংস্কারের পর এস্তাদিও বানোর্তে নামে পুনরায় উদ্বোধন করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত ব্যক্তি স্টেডিয়ামের দ্বিতীয় স্তরের বক্স সিট থেকে প্রথম স্তরে নামার চেষ্টা করছিলেন। ভারসাম্য হারানোর কারণে তিনি নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, যা দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে।
২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে স্টেডিয়ামের প্রস্তুতি যাচাই-বাচাই করার প্রক্রিয়ার মধ্য দিয়ে মাঠটি আবার যাত্রা শুরু করেছিল। তবে এই মর্মান্তিক ঘটনায় পুরো আয়োজনে শোকের ছায়া নেমে এসেছে।