শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

ইমিগ্রেশন জটিলতায় দিল্লি সফর বাতিল জাহেদ উর রহমানের

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৪২ Time View

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন-সংক্রান্ত জটিলতার মুখে পড়ে সফর বাতিল করে দেশে ফিরেছেন।

রোববার (১৪ জুন) ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের সম্মেলনে যোগ দিতে ঢাকা থেকে দিল্লি যান তিনি। তবে বিমানবন্দরে পৌঁছানোর পর নিয়মিত ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তার নাম একটি নিরাপত্তা নজরদারি তালিকায় শনাক্ত হলে তাকে অতিরিক্ত যাচাইয়ের জন্য আটকে রাখা হয়। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তিনি সফর চালিয়ে না গিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

সোমবার (১৫ জুন) বেলা পৌনে ১২টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তথ্য হালনাগাদে বিলম্ব হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, জাহেদ উর রহমানের নাম একটি কালোতালিকা থেকে আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। তবে সেই তথ্য অভিবাসন বিভাগের নজরদারি তালিকায় সময়মতো যুক্ত না হওয়ায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় তার নাম প্রদর্শিত হয়। এর ফলে তাকে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের মুখোমুখি হতে হয় এবং শেষ পর্যন্ত সফর বাতিল করতে হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com