রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

আইপিএল থেকে ছিটকে গেলেন ধোনি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫ Time View

আইপিএল ২০২৬ থেকে ছিটকে গেল চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পায়ের পেশিতে গুরুতর চোটের কারণে দুই সপ্তাহের জন্য তিনি মাঠে নামতে পারবেন না। শনিবার (২৮ মার্চ) চেন্নাই সুপার কিংস সামাজিক মাধ্যমে জানায়, দলের অভিজ্ঞ কিপার-ব্যাটার ধোনি পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরবেন।

চেন্নাই এবারের আইপিএল শুরু করবে সোমবার (৩০ মার্চ) গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। এরপর প্রথম দুই সপ্তাহে তাদের শিডিউলে রয়েছে পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ।

ধোনির অনুপস্থিতিতে উইকেটকিপিং দায়িত্ব সামলাবেন সাঞ্জু স্যামসন, যিনি রাজস্থান রয়্যালস থেকে চেন্নাইয়ে যোগ দিয়েছেন। এছাড়া দলে রয়েছেন কার্তিক শর্মা ও উরভিল প্যাটেলের মতো অন্যান্য কিপার-ব্যাটার। নিলাম থেকে ১৪.২০ কোটি রুপিতে চেন্নাইয়ে যোগ দিয়েছেন কার্তিক।

গত আইপিএল মৌসুমে চেন্নাইয়ের হয়ে সব ম্যাচ খেলেছেন ধোনি। উইকেটকিপিংয়ের পাশাপাশি শেষের দিকে ব্যাট করতে নেমে দলের জন্য গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন এই অভিজ্ঞ ব্যাটার।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com