টালিউড অভিনেত্রী মিমির দায়ের করা অভিযোগে জামিনে মুক্তি পেয়ে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মান হানির মামলা করেছে তনয় শাস্ত্রী।
জানা যায়, গত ২৬ জানুয়ারি সোমবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁয় একটি মঞ্চ অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে হেনস্তার শিকার হয়ে অভিযোগ করেছিলেন নায়িকা মিমি। মিমির অভিযোগে পুলিশ তদন্তের পর আয়োজক তনয় শাস্ত্রীকে গ্রেফতার করে ।
এবার তনয় জেল থেলে ছাড়া পেয়েই মানহানির মামলা করে মিমির বিরুদ্ধে। জামিন মঞ্জুর না হওয়ায় এক সপ্তাহের বেশি সময় তাকে জেলে থাকতে হয়েছে। কাকতালীয় ভাবে মিমির জন্মদিনেই জেল থেকে ছাড়া পাওয়ার পরই ২০ লাখ টাকার মানহানির মামলা ছুড়ে দিলেন তনয় শাস্ত্রী। তিনি মিডিয়াকে জানিয়েছিলেন, ‘আমি এর শেষ দেখে ছাড়বো’ তিনি তার কথায় অটুট থেকেই এই মামলা করেছেন।
তনয় দাবি করেন, অকারণেই অপমান করা হয়েছে জনসম্মুখে কোনো কারন ছাড়াই অসম্মান করেছে মিমি। এই কারনেই মিমিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সেই সাথে কোনো কারন ছাড়াই তাকে হয়রানীর শিকার এবং জেলে পাঠানোর কারনে ২০ লাখ টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন মিমির কাছ থেকে। বনগাঁয়ের অনুষ্ঠানে মিমিকে প্রদান করা ২,৬৫,০০০ টাকাও ফেরত চেয়েছেন তন্য় শাস্ত্রী।
অপরদিকে মিমির অভিযোগ করেছিল, তনয় তাকে মাঝপথে স্টেজ থেকে জোর করে নামিয়ে দেয় এবং অসভ্য আচরণ করেছিলেন। এদিকে তন্ময়ের দাবি, মিমির অনুষ্ঠানে আসার কথা ছিল ৯ টায় কিন্তু সে আসে ১১ টার দিকে। যখন সে স্টেজে উঠে তখন তার প্রায় ১২ টা বাজে। ফলশ্রুতি আয়োজক পুলিশি নিয়মানুযায়ী অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হন।
এই আইনি নোটিশ সম্পর্কে মিমি চক্রবর্তীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।