শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

অভিনেত্রী বাঁধনের দৃষ্টিতে জায়মা রহমান ভবিষ্যতের রূপরেখা

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কন্যা ব্যারিস্টার জায়মা রহমান-এর মধ্যে রয়েছে স্বাভাবিক নেতৃত্বের গুণ, যা ভবিষ্যতের একটি রূপরেখা নির্দেশ করে — এমনটাই মনে করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বাঁধন জানান, গত কয়েক মাস ধরে জায়মাকে পর্যবেক্ষণ করেছেন এবং তার আচরণ, সংযত-ধীর ও স্থির মনোভাব তাকে সত্যিই অনুপ্রেরণা জোগাচ্ছে।

তিনি লেখেন, আমি এই মেয়েটির সত্যিই প্রশংসা করি। সে যেভাবে নিজেকে পরিচালনা করে, তা আমি সত্যিই পছন্দ করি। তার কথা বলা এবং উপস্থিতি—সবকিছুই শক্তিশালী।

পোস্টে বাঁধন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-কে স্মরণ করে জায়মা রহমানের সঙ্গে সংযুক্ত একটি ফটোকার্ডও শেয়ার করেছেন। তিনি আরও উল্লেখ করেন, আমি স্পষ্টভাবে তার মধ্যে একজন ভবিষ্যৎ নেতা দেখতে পাচ্ছি। তার জন্য আমার শুভকামনা এবং প্রচুর ভালোবাসা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com