বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

“পড়াশোনা করো, টিকটক নয়!”— শিক্ষার্থীদের জন্য ইরফান সাজ্জাদের সতর্কবার্তা

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ Time View

ছোট পর্দার পরিচিত মুখ ইরফান সাজ্জাদ নতুন সরকারের শিক্ষাব্যবস্থায় সম্ভাব্য কঠোরতা আসতে পারে এমন ইঙ্গিত দিয়ে শিক্ষার্থীদের আগাম সতর্কবার্তা দিয়েছেন। সদ্য দায়িত্ব নেওয়া শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এর প্রসঙ্গ টেনে তিনি ফেসবুকে শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে শিক্ষামন্ত্রীর একটি ছবি শেয়ার করে ইরফান লিখেছেন, “বাচ্চারা, তোমরা যারা আগের দিন টিকটক করো আর পরের দিন পরীক্ষা দিয়ে পাশ করো, আল্লাহর ওয়াস্তে পড়তে বসো! এই লোক কি জিনিস তোমাদের কোনো আইডিয়া নাই!”

অভিনেতা অতীতের কঠোর পরীক্ষাব্যবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে জানান, “আমাদের সময় এসএসসি পরীক্ষার পাসের হার ছিল মাত্র ২৮ শতাংশ। আর সেই সময়ে এই ভদ্রলোক (এহসানুল হক মিলন) ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী।”

এই পোস্টের মাধ্যমে ইরফান স্পষ্ট করেছেন যে, শিক্ষার্থীদের আসন্ন কঠিন পরীক্ষার জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়া প্রয়োজন।

ফেসবুকে মুহূর্তেই ভাইরাল হওয়া পোস্টে নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র। কেউ কেউ পুরোনো দিনের কঠোর পরীক্ষা ও নকলমুক্ত পরীক্ষার স্মৃতিচারণ করছেন, আবার কেউ রসিকতা করে প্রশ্ন তুলেছেন—“সবাই যদি পড়াশোনায় ব্যস্ত হয়ে যায়, তাহলে নাটক দেখবে কে?”

অভিনেতার এই মন্তব্য শিক্ষাঙ্গনে নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে, যা পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মনোভাব ও পড়াশোনার প্রতি মনোযোগকে প্রভাবিত করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com