যুক্তরাষ্ট্র কয়েক মাসের মধ্যে সকল সেনা প্রত্যাহার করে নিবে সিরিয়া থেকে। ২০১৫ সাল থেকে মার্কিন সেনা সদস্যরা আইএস উত্থানের সময় থেকে সেখানে অবস্থান শুরু করে।
এই সেনা প্রত্যাহারের প্রস্তুতি বিষয়ে সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছেন হোয়াইট হাউজের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি বলেন, সিরিয়ার ভেতরে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের নেতৃত্ব এখন দেশটির সরকারই দেবে এবং ‘বৃহৎ পরিসরে’ মার্কিন সামরিক উপস্থিতির আর প্রয়োজন নেই।
কর্মকর্তা আরও বলেন, ‘সিরিয়ায় থাকা প্রায় এক হাজার মার্কিন সেনাকে প্রত্যাহারের সিদ্ধান্তটি শর্তসাপেক্ষ রূপান্তর প্রক্রিয়ার অংশ এবং যুক্তরাষ্ট্র এখনো অঞ্চলটির যেকোনো হুমকির জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে।’
উল্লেখ্য, ২০১৪ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ চলাকালীন অস্তিরতার সুযোগ নিয়ে আইএস সক্রিয় ভাবে সিরিয়া ও ইরাকের কিছু অংশ দখল করে নেয়। তার পরই মার্কিন সেনারা আইএস দমনে সেখানে অবস্থান নেয়।