শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ Time View

ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতির নির্দেশনা দিয়েছে ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বিভিন্ন উদ্ধার-সংস্থা ও হোম ফ্রন্ট কমান্ডকে যুদ্ধের প্রস্তুতি সহ ইসরায়েলের বিভিন্ন নিরাপত্তা সংস্থায় ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম বরাতে এ তথ্য জানিয়েছে, আনাদোলু এজেন্সি।

বুধবার (১৮ ফেরুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানে খুব শিগগিরই যেকোনো সময় বড় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধকে মার্কিনিরা যেমন ধারণা করছেন তার চেয়ে বড় যুদ্ধের দ্বারপ্রান্তে আছে যুক্তরাষ্ট্র। আর এ যুদ্ধ খুব দ্রুতই শুরু হতে পারে।

সংবাদমাধ্যমটি আরো জানায়, গত মাসে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় যে সুনির্ধারিত হামলা চালিয়েছিল, ইরানের হামলা এমন হবে না। এবারের হামলা হবে বড় আকারের। যা কয়েক সপ্তাহব্যাপী চলবে।

গত বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) ইরান ইস্যু নিয়ে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকটি হঠাৎ স্থগিত করে আগামী রবিবার (২২ ফেব্রুয়ারি) নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান। তবে এর কারণ জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com