শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

ক্যালিফোর্নিয়া তুষার ধসে ৮ স্কিয়ারের মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লেক তাহো অঞ্চলের শীতকালীন ভয়াবহ ঝড়ে তুষারধসের ঘটনায় নিখোঁজ ৯ স্কিয়ারের মধ্যে ৮ জনের মরদেহের সন্ধান পাওয়া গেছে।

গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যম বিবিসি সুত্রে জানা যায়, মঙ্গলবার তুষারধসের একটি ঘটনায় ৯ জন স্কিয়ার নিখোঁজ হয়েছিলেন। তাদের মধ্যে ৮ মরদেহের সন্ধান পাওয়া যায় বলে উদ্ধারকর্মীর দল জানায়।

গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে নেভাদা কাউন্টির শেরিফ কর্মকর্তা জানায়, ‘এখনো নিখোঁজ শেষ স্কিয়ারের সন্ধানে অভিযান চলছে। তবে তিনিও মৃত বলে ধারণা করা হচ্ছে।’ জানা যায়, নিহত ব্যাক্তিদের একজন উদ্ধারকারী দলের এক সদস্যের দাম্পত্যসঙ্গী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ক্যাসেল পিক এলাকায় স্থানীয় বেলা ১১ তার দিকে এই তুষারধসের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫ জন স্কিয়ারের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। তাদের মধ্যে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা জানান, মৃত ৮ ব্যাক্তির মরদেহ তুষারের নিচে আটকে আছে। উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সেই তুষারধসটি ছিল ফুটবল মাঠের সমান আকারের। এতে অনেকেই নিখোঁজ হয়।

শেরিফ উ বলেন,’দুর্গম এলাকাগুলো এড়িয়ে চলুন। মরদেহগুলো পরিবারের জন্য উদ্ধার করে এবং তাদের বাড়ি ফিরিয়ে আনতে আমাদের পূর্ণ সক্ষমতার ওপর মনোনিবেশ করতে দিন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com