বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

বলিউডে শোক: বাবা হারালেন সিদ্ধার্থ মালহোত্রা

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ Time View

বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে নেমেছে শোকের ছায়া।গত (১৩ ফেব্রুয়ারি) তাঁর প্রিয় বাবা সুনীল মালহোত্রা প্রয়াত হয়েছেন। কয়েক দিন পর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি এই দুঃসংবাদ জানালেন।

বাবার প্রয়াণের পর স্মৃতিচারণা করেছেন তাঁর স্ত্রী কিয়ারা আদভানি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে বিয়ের দিনের একটি ছবি শেয়ার করে কিয়ারা লিখেছেন, “প্রথম দিন থেকেই উষ্ণভাবে আমাকে গ্রহণ করেছিলে। স্নেহ ও ভালোবাসায় আমাকে পরিবারের একজন করে নিয়েছিলে। পরিবারের প্রতি তোমার দায়বদ্ধতা ও ভালোবাসা ছিল জীবনের মূল ভিত্তি। ছোট ছোট জিনিসের দিকে তুমি সবসময় নজর রেখেছ, পরিবারের জন্য সব কিছু উজাড় করেছ, কিন্তু বিনিময়ে কিছু চাওনি। তোমার হাসি, প্রাণোচ্ছ্বলতা ও সবাইকে অন্তর্ভুক্ত করার ক্ষমতা থাকছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে। ভীষণ মনে পড়বে তোমায়। চিরশান্তিতে থেকো।”

এর আগে, সিদ্ধার্থও বাবার সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করে লিখেছিলেন, তুমিই আমার জীবনের শক্তি ছিলে বাবা। তোমার উপস্থিতি আমাদের কাছে অমূল্য ছিল। পরিবার ও বন্ধু-সহকর্মীরা এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়িয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com