নয়াদিল্লিতে চীনা রোবটকে নিজেদের তৈরি বলে দাবি করায় এআই সামিট থেকে বাদ পড়েছে ভারতীয় এক বিশ্ববিদ্যালয়। এই ভুয়া দাবির কারনে ব্যাপক বিতর্কের মুখে পড়েছে ভারতের উত্তর প্রদেশের গ্যালগোটিয়াস ইউনিভার্সিটি।
নয়াদিল্লিতে অনুষ্ঠিত (এআই) বহুল আলোচিত প্রযুক্তি সম্মেলনে এআই স্টার্টআপ, টেক কোম্পানি ও রিসার্চ ল্যাবের মতো বিশ্বের প্রায় হাজারখানেক এক্সিবিটর ও শতাধিক দেশ অংশগ্রহন করেন।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ডিডি নিউজে একটি সাক্ষাৎকারে গ্যালগোটিয়াস ইউনিভার্সিটির সেন্টার অব এক্সেলেন্সের এক অধ্যাপক ওরিয়ন নামের ওই কুকুর রোবটটিকে নিজেদের তৈরি বলে দাবি করেন।ভিডিও টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানান সমালোচনার জন্ম নেয়। এরপর নেটিজেনেরা অতি দ্রুত রোবটটিকে শনাক্ত করতে সক্ষম হয়।
এ ভুয়া দাবির কারনে সম্মেলনে বিশ্ববিদ্যালয়টির স্টলের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে পাঠানো হয় বহিষ্কারাদেশ।
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঐশ্বরিয়া শ্রীবাস্তব জানান, তারা এমন কিছু দাবি করেনি। এটি একটি ভুল বোঝাবুঝি মাত্র। এসব ছোটখাটো বিষয় গুলো সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়ায়। তারা কোথাও এই রোবট ডগ টিকে নিজেদের তৈরি বলে দাবি করেনি, বরং তাদের দাবি এই রোবটের ওপর তাদের বিনিয়োগ রয়েছে।
পরবর্তীতে নিজেদের ভুল বুঝতে পেরে এক বিবৃতিতে ক্ষমা চান গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয় টি। তারা দাবি করে, পণ্যের প্রযুক্তিগত উৎস সম্পর্কে অবগত ছিলেন না ক্যামেরার সামনে উপস্থিত হওয়া ওই অধ্যাপক।
ওরিয়ন নামের নামের ওই রোবট কুকুরটি আসলে চীনের ইউনিট্রি রোবটিক্স কোম্পানির তৈরি। যার নাম ইউনিট্রি গো-টু। অনলাইনে প্রায় আড়াই হাজার ডলারে বিক্রি হয় এটি। যার ব্যবহার গবেষণা ও শিক্ষা খাতে বিস্তৃত।