শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

সময়ের সঙ্গে শিল্পীর মর্যাদা বাড়ে, কিন্তু রাজনৈতিক ক্ষমতা ক্ষণস্থায়ীঃ ববিতা

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

৭০-র দশকের সেরা চলচ্চিত্র অভিনেত্রী ববিতা মনে করেন শিল্পীদের রাজনীতিতে জড়িয়ে সর্বজনীন গ্রহণযোগ্যতা হারানো উচিত নয়।

দর্শকের ভালোবাসা একজন শিল্পীর শক্তি, শিল্পীদের জন্য নিরপেক্ষ অবস্থানই সম্মানজনক ও দীর্ঘস্থায়ী। সময়ের সঙ্গে শিল্পীর মর্যাদা বাড়ে, কিন্তু রাজনৈতিক ক্ষমতা ক্ষণস্থায়ী। সম্প্রতি এক আলোচনা অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন ববিতা ।

নতুন সরকারের কাছে প্রত্যাশা করে বলেন, শিল্পীদের রাজনৈতিক বলয়ে টেনে আনবেন না। আর শিল্পীরাও ব্যক্তিগত সম্মান ও গ্রহণযোগ্যতা রক্ষায় রাজনীতি থেকে দূরে থাকবেন। চলচ্চিত্র শিল্পের অবকাঠামোগত উন্নয়ন সারা দেশে আধুনিক ও মানসম্মত সিনেমা হল নির্মাণ বা পুনরুদ্ধারে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাইয়ের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত ও যোগ্য নির্মাতা, গল্পকে অগ্রাধিকার দেওয়া উচিত। যদি প্রকৃত মেধাবীরা কাজের সুযোগ পায় তাহলে দেশের চলচ্চিত্রশিল্প আরও সমৃদ্ধ হবে।

তিনি আরও বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও স্বচ্ছতা থাকা প্রয়োজন। যোগ্য ও প্রকৃত শিল্পীকে পুরস্কার না দিলে দেশের শিল্প-সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। বিচারকের দেওয়া নম্বর বদলে নিজের পছন্দ মত কাউকে পুরস্কার দেওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে। এতে যোগ্য ও প্রকৃত শিল্পী বঞ্চিত হয়।

সবশেষে তিনি আরও বলেন, শিল্প ও সংস্কৃতিকে রাষ্ট্রীয়ভাবে এমন এক মর্যাদায় নেওয়া হোক, যেখানে শিল্পী দল-মত-ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে কাজ করতে পারেন। শিল্পীর কণ্ঠস্বর যেন হয় সবার, কোনো দলের নয়; শিল্প যেন হয় ঐক্যের শক্তি, বিভেদের নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com