শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

তারেক রহমানকে অভিনন্দন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউস থেকে পাঠানো এক আনুষ্ঠানিক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেন, আমেরিকান জনগণের পক্ষ থেকে তিনি তারেক রহমানকে ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। একই সঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সফল ও ফলপ্রসূ মেয়াদ কামনা করেন তিনি। ট্রাম্প উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, অংশীদারিত্ব এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন লক্ষ্যকে কেন্দ্র করে আরও এগিয়ে যাবে।

দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্ট আশাবাদ ব্যক্ত করে বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ইতিবাচক ধারা বজায় থাকবে। এতে উভয় দেশের কৃষক ও শ্রমজীবী মানুষ উপকৃত হবেন বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি চলমান প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান ট্রাম্প। তাঁর মতে, এসব চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রে নির্মিত উন্নত ও মানসম্মত সামরিক সরঞ্জাম পাওয়ার সুযোগ পাবে।

বার্তার শেষাংশে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের চেয়ে আরও শক্তিশালী করতে তিনি একসঙ্গে কাজ করতে আগ্রহী। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ আস্থার কথাও উল্লেখ করেন তিনি। দুই দেশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে আরও সমৃদ্ধ ও নিরাপদ অংশীদারিত্ব গড়ে তোলা সম্ভব বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com