বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

আল আকসা মসজিদের ইমামকে গ্রেফতার করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯ Time View

রমজান মাস শুরু হওয়ার আগেই আল আকসা মসজিদের ইমাম শাইখ মোহাম্মদ আল-আব্বাসিকে মসজিদের ভিতর থেকেই আটক করে ইসরায়েলি পুলিশ ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় তাকে আল আকসা মসজিদের আঙ্গিনা থেকে তাকে গ্রেফতার করে ইসরায়েলি পুলিশ। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানায়। তবে কি কারনে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।

বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়, আল আকসা মসজিদে বর্তমান সময়ে ইসরায়েলি নিয়মকানুন আরও কঠোর করা হয়েছে। ইমাম, খতিব ও মুসল্লিদের ওপর কঠোর হওয়ার পাশাপাশি প্রবেশে সীমাবদ্ধতা আরও বাড়ানো হয়েছে।

এর আগে জেরুজালেমের গ্র্যান্ড মুফতি জানান, ইসরায়েলি প্রশাসন আল আকসা মসজিদে মুসল্লিদের মসজিদে প্রবেশাধিকার সীমিত করার পরিকল্পনা করছে এবং আশে পাশের স্থান গুলোতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয় শহরে উত্তেজনা বিরাজ করছে এবং মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে ইসরায়েলের এমন আচরণে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com