ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে অস্ত্র হস্তান্তর করার বিষয়ে নতুন সতর্কবার্তা দিল ইসরায়েল।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ইসরাইলের মন্ত্রিপরিষদ সচিব ইয়োসি ফুচস জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে ৬০ দিনের মধ্যে অস্ত্র নতিস্বীকার না করলে গাজায় নতুন করে যুদ্ধ শুরুর সতর্কবার্তা দেন।
এই কর্মকর্তা বলেছেন, ৬০ দিনের মধ্যে সব অস্ত্র এবং একে-৪৭ সমর্পণ করতে হবে। এই সময়সীমার জন্য মার্কিন প্রশাসন অনুরোধ করেছিল বলে জানান তিনি। তা’না হলে নতুন করে আইডিএফ সামরিক অভিযানে নামবে বলে হুমকি দেন নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি সামরিক বাহিনির দাবি, হামাসের যোদ্ধারা সীমান্ত অতিক্রম করেই চুক্তি ভঙ্গ করেছে।
অপরদিকে হামাস অভিযোগ করে জানায়, ইসরাইল সীমান্ত পয়েন্টে বিধিনিষেধ আরোপ করছে এবং অসুস্থ ও আহতদের চিকিৎসার জন্য বাইরে যেতে দিচ্ছে না। রাফাহ ক্রসিং দিয়ে মাত্র ৮১১ জন পার হয়েছে। যা প্রত্যাশিত ২৮০০ জনের তুলনায় এক-তৃতীয়াংশ।
উল্লেখ্য, ইসরায়েলি দখলদার বাহিনীর অমানবিক হামলা পুরোপুরি এখনো থামেনি যুদ্ধবিরত ঘোষণা দেওয়ার পরেও।