বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘শান্তি বোর্ড’-যাবে না ভ্যাটিকান

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যাবে না ভ্যাটিকান। গেল জানুয়ারি মাসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এর দাভোস সম্মেলনে ট্রাম্প ‘শান্তি বোর্ড’ এর ঘোষণা দেওয়ার পর অন্তত ১৯টি দেশ প্রতিষ্ঠাতা সনদে স্বাক্ষর করেছে। জানা গেছে স্থায়ী সদস্যপদ পেতে প্রতিটি দেশকে এক বিলিয়ন ডলার করে দিতে হবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা এএফপির এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ‘শান্তি বোর্ড’-এর চেয়ারম্যান তিনি নিজেই।

ট্রাম্পের নেতৃত্বে গঠিত ‘শান্তি বোর্ড’ হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধের পর গাজায় যুদ্ধবিরতি ও সংস্কারের উদ্দেশ্যে গঠন করা হয়েছিল। তবে পরে পরিবর্ধিত করে এটিকে বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত সমাধানের দিকে নেওয়া হয়। সমালোচকদের আশঙ্কা, এটি জাতিসংঘের বিকল্প বা প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তোলা হতে পারে।

বৈশ্বিক সংকট মোকাবিলায় সব সময় জাতিসংঘ প্রধান ভূমিকা পালন করে আসছে। আন্তর্জাতিক পর্যায়ে সংকট ব্যবস্থাপনার দায়িত্ব জাতিসংঘের হাতেই থাকাই উপযুক্ত বলে মনে করেন, ভ্যাটিকানের পররাষ্ট্রমন্ত্রী কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com