বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

যৌন নিপীড়নের অভিযোগে যুক্তরাষ্ট্র আটক ভারতীয় নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ Time View

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ভোদেলা যশস্বী কোত্তাপল্লি নামে ভারতীয় এক নাগরিক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিত শিশুটির বয়স ১৩ বছরেরও কম। তবে এ অপরাধীর বিরুদ্ধে গ্রেপ্তারের তারিখ ও অপরাধের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আইসিই।

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নিউ জার্সিতে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যৌন নিপীড়নসহ দোকান থেকে চুরি ও জননিরাপত্তা ভঙ্গের অভিযোগ রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আইসিই জানিয়েছে, অপরাধী ভোদেলা যশস্বী কোত্তাপল্লিকে নিউ জার্সিতে যৌন নির্যাতন ও চুরির মামলায় তার বিরুদ্ধে বহিষ্কারের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমরা তাঁকে হেফাজতে রাখব।’

আইসিই আরও লিখেছেন, কোত্তাপল্লিকে ‘শিশু ধর্ষক’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ১৩ বছরের কম বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে।

উল্লেখ গত ডিসেম্বরে ওরেগন অঙ্গরাজ্যে এক সড়ক দুর্ঘটনায় দুজন মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনায় জড়িত অভিযোগে এক ভারতীয় ট্রাক চালককে আটক করেছিল আইসিই। অভিবাসনবিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়া অপরাধীদের মধ্যে ‘নিকৃষ্টতম’ তালিকায় ৮৯ জন ভারতীয় ব্যক্তির নাম রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com