বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ Time View

সাংবাদিকদের ন্যায্য দাবি ও পেশাগত সমস্যার সমাধান ছাড়া দেশের গণমাধ্যমের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন, নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যম সংগঠকদের সাথে সংবাদ সম্মেলন করেন তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন,সাংবাদিক সমাজ, তাদের সমস্যা সমাধান না করে গণমাধ্যমের সমস্যা সমাধান করা যাবে না।

তিনি আরও বলেন,‘আমাদের মন্ত্রণালয়ের এবং এই সরকারের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে গণমাধ্যমের যে স্বাধীনতার কথা বলা হয়েছে, আমরা সে আলোকে আমাদের কর্মকৌশল এবং কর্মপরিকল্পনা আপনাদের সামনে শিগগিরই হাজির করব।

এছাড়া সাংবাদিক ও অংশীদারদের সঙ্গে মতবিনিময়য় সম্পর্কে তিনি বলেন, সাংবাদিক মহলসহ সব অংশীদারদের সঙ্গে আমরা ধৈর্যের সঙ্গে মতবিনিময় এবং পরামর্শ করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com