বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

রমজানে সৌদির গ্র্যান্ড মুফতির বিশেষ আহ্বান

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ Time View

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়ার পর দেশটিতে আজ থেকে রমজানের প্রথম রোজা শুরু হয়েছে।

এ উপলক্ষে মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল ফাওজান। এক বার্তায় তিনি রমজানকে আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস হিসেবে উল্লেখ করে সবাইকে অধিক হারে নফল-ফরজ ইবাদতে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, এ মাসে নামাজ আদায়, যাকাত প্রদান, দান-খয়রাত, মানবসেবামূলক কাজ, কোরআন তিলাওয়াত, মাসনূন দোয়া ও আল্লাহর জিকিরে নিজেদের নিয়োজিত রাখা উচিত। পাশাপাশি গুনাহ ও অন্যায় থেকে দূরে থেকে তাকওয়াভিত্তিক জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

গ্র্যান্ড মুফতি তাঁর বিবৃতিতে দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ বাদশা সালমান এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান-কে রমজানের শুভেচ্ছা জানান। তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, এ মাস যেন কল্যাণ, বরকত ও শক্তির বার্তা নিয়ে আসে এবং মুসলিম বিশ্ব নিরাপত্তা, ঈমান ও স্থিতিশীলতার পরিবেশে রমজান পালন করতে পারে।

রোজা ও তারাবির মতো রাতের ইবাদতে সফলতা কামনা করে তিনি বলেন, আল্লাহ যেন সবার নেক আমল কবুল করেন। একই সঙ্গে রমজানের শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com