জুলাই গণহত্যার জন্য মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজ মন্ত্রণালয়ে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা জুলাই গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন, তাদের মর্যাদা সংরক্ষণ করা হবে। তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী ভিত্তিতে দাঁড় করানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে।
নতুন দায়িত্ব গ্রহণের আনন্দ প্রকাশ করে মো. আসাদুজ্জামান বলেন, দায়িত্ব পাওয়ায় খুশি হলেও, সঙ্গে সঙ্গে দায়িত্ববোধ থাকা জরুরি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষ যেভাবে আমাদের মন্ত্রণালয়কে দেখতে চায়, আমরা সেভাবেই পরিচালনা করতে চাই। স্বচ্ছতা ও জনমতের সঙ্গে মিল রেখে কাজ করব।